জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

গ্রামঃ কোকালী, ডাকঘরঃ হুচ্ছা মিয়া, উপজেলাঃ নাঙ্গলকোট, জেলাঃ কুমিল্লা।

স্থাপিতঃ ১৯৯০ খ্রিঃ
EIIN: 106108 | MPO Code: 0812121302
School Code: 106108

একাডেমিক

শিক্ষার্থীদের নিম্নোক্ত আচরণবিধি মেনে চলা আবশ্যক :

  • প্রতিদিন স্কুলে আসা বাধ্যতামূলক, মনোগ্রামসহ নির্ধারিত পোশাক ছাড়া স্কুল প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। এছাড়া স্কুল ইউনিফর্ম পরে স্কুলের বাইরে কোন প্রকার অশোভন কাজ করেছে বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
  • প্রত্যেক শিক্ষার্থীকে সবসময় যথাযথ আন্তরিক হতে হবে ও গ্রহণযোগ্য কাঙ্খিত (নম্র, ভদ্র, বিনয়, শালীন) আচরণ করতে হবে। যেকোন ধরনের আপত্তিকর আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য।
  • নিয়মিত ক্লাসে উপস্থিত, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং কথা ও কাজে সৌজন্যবোধ থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক।
  • শিক্ষার্থীদের কোন অবহেলা ও বিশৃঙ্খলাজনিত কারণে স্কুলের কোন সম্পদ বা যন্ত্রাংশের ক্ষতি সাধিত হলে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে।
  • নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।
  • স্কুল প্রাঙ্গণে প্রবেশের পর জরুরি অবস্থা, জটিল সমস্যা ও স্বাস্থ্যগত অবনতি ছাড়া ছুটি দেয়া হবে না।
  • ডায়েরি, পরীক্ষার খাতা, প্রোগ্রেস রিপোর্ট ইত্যাদিতে স্বাক্ষর নকল করা, কোন লেখা মূছে ফেলা বা ঘষামাজা করা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
  • কোন শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হলে বাধ্যতামূলক টি.সি. দেয়া হবে।পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীদের স্কুল হতে বাধ্যতামূলক টি.সি. দেয়া হবে।
  • শিক্ষার্থীদের অবশ্যই ক্লাস শুরুর ৫-১০ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে হাজির থাকতে হবে।
  • স্কুলের নিয়ম বহির্ভূত কোন আচরণ বা কাজের জন্য তিনবারের অধিক বিশেষ মন্তব্য পাবার পর তাকে ছাড়পত্র দিয়ে বের করে দেয়া হবে।