জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

গ্রামঃ কোকালী, ডাকঘরঃ হুচ্ছা মিয়া, উপজেলাঃ নাঙ্গলকোট, জেলাঃ কুমিল্লা।

স্থাপিতঃ ১৯৯০ খ্রিঃ
EIIN: 106108 | MPO Code: 0812121302
School Code: 106108

প্রশাসনিক

প্রতিষ্ঠানের উদ্যোক্তা
মোঃ শহিদুল ইসলাম পাটোয়ারী

আহবায়ক

“১৯৯০ সালের ৫ জুলাই বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আহ্বানকৃত প্রথম চিঠি” সুধী, আস্সালামু আলাইকুম, বক্সগঞ্জ এলাকায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৫ই জুলাই ১৯৯০ খ্রি: রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বক্সগঞ্জ হাই স্কুল মিলনায়তনে এক সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় আপনি আমন্ত্রিত।

মোঃ শহীদুল আলম পাটোয়ারী,
            আহবায়ক,
বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

সভাপতির বাণী
হাছান ছায়েদুল আকবর

সভাপতি

বিসমিল্লাহির রাহমানির রাহিম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি মানুষ ও বর্ণাঢ্য পৃথিবী সৃষ্টি করেছেন। একটি ফুটন্ত গোলাপ মুখরিত করে বাগানকে তেমনি অত্র এলাকার কোমলমতি কিশোরীদের সু-শিক্ষায় শিক্ষিত করে সমাজের সমস্ত অন্ধকার দূর করে শিক্ষার আলোতে উদ্ভাসিত করার লক্ষে আপনাদের দোয়ায় আমি ২০২২ ইং সালে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। ছাত্রীরা অত্র বিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের জীবনকে সুন্দর ও প্রতিষ্ঠিত করে দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করবে এটাই আমার প্রত্যাশা । কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্রীদের সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।

মোঃ সাইফুল আলম পাটোয়ারী                                                                    

            সভাপতি                                                       

বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

ডিজিটাল এম্বাসেডর
মো: আজিজুল হক

সহকারি শিক্ষক,নাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী
মোসা: মনোয়ারা আক্তার

প্রধান শিক্ষক

আস্সালামু আলাইকুম বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়টি হচ্ছে, অত্র ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। সমাজ, দেশ ও জাতির কল্যাণে নারী শিক্ষার বিকল্প নেই। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত “পৃথিবীর যা কিছু সৃষ্টি চির কল্যাণকর তার অর্ধেক করিয়াছে নারী আর অর্ধেক নর”। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, “শিক্ষা গ্রহণ প্রত্যেক নর নারীর জন্য ফরজ”। যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে এবং যে ব্যক্তি শিক্ষাদান করেন তিনিই সর্বোত্তম ব্যক্তি। আপনাদের মেয়েদের নিরাপদ, মানসম্মত ধর্মীয় নীতি-নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে অত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অতএব আপনার মেয়েকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে একজন গর্বিত অভিভাবক হওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি।

 

মোসাঃ মনোয়ারা আক্তার

       প্রধান শিক্ষক

বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

 

ছবি নাম পদবী
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।